ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

রাণীশংকৈলের চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার কাহারোলে আটক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৪:০১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৪:০১:৪৯ অপরাহ্ন
রাণীশংকৈলের চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার কাহারোলে আটক রাণীশংকৈলের চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার কাহারোলে আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করে।

জানা যায়, উপজেলার পাটাগাড়া কাদিরহাট এলাকার দবিরুল ইসলামের সেচপাম্পের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে ট্রাকটিকে। শেষে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকা থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়। 

এব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এউপজেলায় আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু