ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

শরীরের গড়ন পছন্দ ছিল না, যেভাবে ওজন ঝরিয়েছিলেন উর্ফী

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৫৯:০৩ অপরাহ্ন
শরীরের গড়ন পছন্দ ছিল না, যেভাবে ওজন ঝরিয়েছিলেন উর্ফী ছবি: সংগৃহীত
ঠোঁট ফুলে ঢোল হয়ে গিয়েছিল উর্ফী জাভেদের। ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলতে গিয়ে হিমশিম খেয়েছেন তিনি। অবশেষে স্বাভাবিক চেহারায় ফিরেছেন। এ বার নিজের পুরনো মানসিক সমস্যা নিয়ে মুখ খুললেন নেটপ্রভাবী। জানালেন, একটা সময়ে খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। উর্ফী জানিয়েছেন, তিনি কী ভাবে ‘বডি ডিসমরফিক ডিজঅর্ডার’ (বিডিডি)-এর সঙ্গে লড়াই করেছেন।

বিডিডি-তে ভুগলে মানুষ নিজের শারীরিক ত্রুটি নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করেন। নিজেকে কেমন দেখাচ্ছে, সেটা নিয়ে চিন্তা গ্রাস করে তাঁকে। তিন-চার বছর আগে এমন মানসিক অসুখেই আক্রান্ত হয়েছিলেন উর্ফী। অতি মাত্রায় শীর্ণ হয়ে ওঠার বাসনায় খাওয়াদাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন তিনি। এই সময়ে খাওয়াদাওয়ার পরিমাণ কোথায় গিয়ে পৌঁছেছিল, সেটাও সাক্ষাৎকারে জানান উর্ফী।

উর্ফী জানিয়েছেন, সারা দিনে তিন থেকে চারটে মুরগির মাংসের টুকরোই ছিল তাঁর এক মাত্রা খাবার। এর বেশি কিচ্ছু খেতেন না তিনি। শরীরচর্চার জন্য নিয়মিত দৌড়োতেন। জিমে যেতেন না। উর্ফী বলেছেন, “মানসিক ভাবে আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সব সময়ে মেজাজ খুব খারাপ হয়ে থাকত। সব সময়ে রাগ হত। কেউ আমার সঙ্গে কথা বলতে এলে মনে হত, ‘আরে আপনি আমার সঙ্গে কথা বলছেন কেন?’ কিন্তু এখন আমি জিমে যাওয়া শুরু করেছি। ভারোত্তলন করি। ভাল করে খাওয়াদাওয়াও করি। এখন আর রোগা হওয়া নিয়ে আমি ভাবি না।”

উর্ফী সম্প্রতি জানিয়েছেন, লিপ ফিলার্স আর ব্যবহার করছেন না তিনি। তার বদলে লিপ প্লাম্পার ব্যবহার করছেন। নতুন অবতারে ধরা দিয়ে উর্ফী লিখেছেন, ‘‘আমাকে নিয়ে অনেক মিম হয়েছে। কটাক্ষ সয়েছি। যদিও সে সব দেখে আমিও আনন্দ পেয়েছি। দেখুন ফির্লাসবিহীন আমার চেহারা। এ বার থেকে এ ভাবেই দেখতে পাবেন আমাকে। যদিও এখানেও লিপ প্লাম্পার ব্যবহার করেছি।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা