ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সুখবর দিলেন শাবনূর

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৪৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৪৭:২৮ অপরাহ্ন
সুখবর দিলেন শাবনূর শাবনূর। ছবি: সংগৃহীত
এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বিপাকে পড়েছিলেন তার ফেসবুক নিয়ে। প্রতারক চক্র তার নামে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে। বিষয়টি নিয়ে তিনি তার আসল ফেসবুকে লাইভে এসে ভক্তদের সতর্কও করেন।

ফেসবুক লাইভে শাবনূর বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকিগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফায়েড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’

এবার ভক্তদের সুখবর দিলেন শাবনূর। গতকাল (২৬ জুলাই) রাতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা ভেরিফায়েড করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না।’

এর আগে শাবনূর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’

নকল শাবনূর সেজে যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে। এতে ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানিয়েছেন শাবনূর। এ নায়িকা আরও জানান, তার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। এরপর ভেরিফায়েডও করা হয়েছে। শাবনূরের অ্যাডমিন জানিয়েছে, পেজটি থেকে শাবনূরের আইডি ও পেজ ব্লক করা, যাতে তারা তার কোনো অ্যাকটিভিটি খেয়াল করতে না পারে। এখন শাবনূরের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, ফলে সবাই মনে করবে এটি তারই।

ভেরিফায়েড পেজটি থেকে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার দায় বর্তাবে শাবনূরের ওপর-এমনটা উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।’

দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে আসলেও অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। চিত্রনায়িকা শাবনূরের আসল নাম কাজী শারমীন নাহিদ নূপুর। সিনেমায় তার পথচলা শুরু নব্বইয়ের দশকে। ১৯৯৩ সালে প্রয়াত খ্যাতিমান নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের তার আগমন ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত