ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার ​ গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

রোজের স্ক্রিনটাইম অকালেই ত্বকে ফেলছে বয়সের ছাপ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৩৯:০৯ অপরাহ্ন
রোজের স্ক্রিনটাইম অকালেই ত্বকে ফেলছে বয়সের ছাপ প্রতিকী ছবি
আজকের ডিজিটাল যুগে, আমরা প্রায় সারাদিনই কোনও না কোনও স্ক্রিনের সামনে কাটাচ্ছি — ফোন, ল্যাপটপ, ট্যাব, এমনকী এলইডি (LED) আলো। কিন্তু এই যান্ত্রিকতার মাঝে আমাদের ত্বক এক অদৃশ্য সমস্যার মুখে পড়ছে, স্ক্রিন থেকে আসা ব্লু লাইটের ক্ষতি।

এই ব্লু লাইট কিন্তু সূর্যের ইউভিএ (UVA) বা ইউভিবি (UVB) রশ্মির মতো নয়, এটি আরও গভীরে প্রবেশ করে ত্বকের ডার্মিস স্তর পর্যন্ত পৌঁছে যায়, যেখানে কোলাজেন ও ইলাস্টিন থাকে। এর ফলে দেখা দেয় অক্সিডেটিভ স্ট্রেস। অকালে ত্বক বুড়িয়ে যায়, ত্বকে ছোপ ছোপ দাগ পড়ে — বিশেষ করে যাঁদের গায়ের রঙ একটু চাপা, তাঁদের ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে।

একটানা ৮ ঘণ্টা স্ক্রিনের সামনে থাকা মানে মাঝ দুপুরে তীব্র রোদে ২০ মিনিট দাঁড়িয়ে থাকার সমান ত্বকের ক্ষতি, এমনটাই জানালেন Lumaè-এর সহ-প্রতিষ্ঠাতা গুঞ্জন শর্মা। তাঁর কথায়, "আমরা যখন প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা বা তার বেশি সময় স্ক্রিনের সামনে কাটাই, তখন এটা নিছক অভ্যাস নয়, বরং এক ধরনের আধুনিক স্কিন ইপিডেমিকে পরিণত হয়েছে।"

তাঁর পরামর্শ?

ত্বককে বাঁচাতে দরকার শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট - যেমন অ্যাস্টাক্স্যান্থিন, নায়াসিনামাইড, গ্রিন টি-এর মতো উপাদান।
শুধু স্কিনকেয়ার নয়, সঙ্গে কিছু সাধারণ অভ্যাসও বদলাতে হবে, যেমন মোবাইল বা ল্যাপটপে নাইট মোড চালু রাখা, স্ক্রিন ফিল্টার বা গার্ড ব্যবহার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ স্কিনকেয়ার রুটিন নিয়মিত মেনে চলা।

ব্লু লাইট থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার ৪টি সহজ কিন্তু কার্যকরী স্টেপ:

১) HEV বা ‘blue light protection’ লেখা সানস্ক্রিন ব্যবহার করুন। বাড়ির ভিতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা অভ্যাস করে ফেলুন। কারণ স্ক্রিন মানেই তা থেকে ব্লু লাইট এমিশন হবেই।

২) নায়াসিনামাইড, ভিটামিন সি, আয়রন অক্সাইড ও অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। এগুলি ব্লু লাইটের প্রভাব ঠেকিয়ে ত্বকের ক্ষয় কমায়।

৩) বিশেষজ্ঞের উপস্থিতিতে এলইডি (LED) ফেশিয়াল, হাইড্রা ফেশিয়াল-এর মতো স্কিন ট্রিটমেন্ট রুটিনে রাখুন। এগুলি ত্বকের গভীর স্তরে কাজ করে প্রতিরোধ গড়ে তোলে।

৪) স্ক্রিনটাইমের সহজ কৌশল ব্যবহার করুন। স্ক্রিন ব্রাইটনেস কমান, নাইট মোড চালু করুন। ২০-২০-২০ নিয়ম মেনে চলুন অর্থাৎ প্রতি ২০ মিনিটে, ২০ সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরে তাকান। এতে শুধু চোখই নয়, ত্বকেরও বিশ্রাম হয়।

আজকের দিনে স্কিনকেয়ার মানেই শুধু সূর্যের ক্ষতি থেকে রক্ষা নয় — স্ক্রিন থেকেও সুরক্ষা জরুরি। স্মার্টফোনের মতো ত্বকেরও দরকার ডেইলি চার্জ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের