ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভারতের উত্তরাখণ্ড মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:২৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:২৫:০১ অপরাহ্ন
ভারতের উত্তরাখণ্ড মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডের পবিত্র নগরী হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন ভক্ত। মূল মন্দিরে যাওয়ার পথে সিঁড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ধারণা করছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, পদদলিত হওয়ার আগে মনসা দেবী মন্দিরে অনেক ভক্তের ভিড় হয়েছিল। ছবিতে দেখা গেছে আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট আহতের সংখ্যা ৫৫ জন বলে জানানো হয়েছে।
 
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, দুর্ঘটনার পরপর উত্তরাখণ্ড পুলিশের রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং স্থানীয় পুলিশ ত্রাণ কার্যক্রম শুরু করেছে।
 
এদিকে, হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রমেন্দ্র সিং ডোবাল প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ছয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 
 
বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সৃষ্ট গুজবের কারণে আতঙ্কিত হয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
 
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বিহারের এক আহত ভক্ত একটি সংবাদ সংস্থাকে জানান, মন্দিরে হঠাৎ করেই বিশাল ভিড় জমে যায়, যার ফলে পদদলিত হয়। লোকজন যখন ভিড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখন তিনি পড়ে যান এবং তার হাত ভেঙে যায়।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্যদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার