ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

ভুল ট্রেনে ওঠা তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:১৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:১৪:২৭ অপরাহ্ন
ভুল ট্রেনে ওঠা তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি প্রতিকী ছবি
ভুল ট্রেন উঠে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এলাকায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার রাতে জবানবন্দি দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

কারাগারে পাঠানো তিনজন হলেন: সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) ও মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।

আসামি দুলাল চন্দ্রের জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজউদ্দিন ফরাজী। আর সজিব খান ও রুপু মিয়ার জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমেলিয়া সিরাজাম।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। পরে তিনি বুঝতে পারেন, তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী তরুণী টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নেমে যান। স্টেশনে নেমে তিনি বিষয়টি জিআর পুলিশকে জানান। এরপর জিআর পুলিশ সিএনজিচালিত অটোরিকশার চালক দুলালকে ডেকে তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন।

এরপর দুলাল তরুণীকে ফুঁসলিয়ে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে অপর দুই আসামি রুপু মিয়ার বাড়িতে নিয়ে আবারও তরুণীকে ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে রেখে যান। ভুক্তভোগী তরুণী পরে ধর্ষণের বিষয়টি জিআর পুলিশকে জানালে তারা থানা-পুলিশকে জানায়। পরে শনিবার বিকেলে ধর্ষণের শিকার ওই তরুণী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের