ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:০০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:০০:৩২ অপরাহ্ন
বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের জামাই ও প্রতারণা মামলার পলাতক আসামি মোস্তাফিজুর রহমান কর্তৃক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও প্রতারক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি নিপু, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু ও মেরাজুল ইসলাম, শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিদুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মাশরাফি শুভ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকত, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোমিনুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত, মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, আফনান রহমান, সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহি, সাব্বির রহমান, তানিম, সনিম, রাব্বি, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমায়েল হাসান কাফি সহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার বশবর্তী হয়ে দলের নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রতারক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বেও প্রতারণার একাধিক মামলা থাকলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা প্রশ্নবিদ্ধ।

এছাড়াও, প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের যোগসাজশে, আওয়ামী লীগ নেতা প্রতারক মোস্তাফিজুর রহমান এমন একটি মিথ্যা মামলা করার করার ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যে যেটির ফোন রেকর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমে সরবরাহ করা হয়। এছাড়াও রাজশাহীর বোয়ালিয়া থানা থানার অফিসার ইনচার্জ এবং সেকেন্ড অফিসারের কথোপকথনও এমনটি আভাস পাওয়া গেছে। 

এমন ঘটনা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় বরং অত্যন্ত উদ্বেগ জনক বলে উপস্থিত বক্তারা শঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ