ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার

চমক ছিল গলার হারে, এ বার চমকে দিলেন জুতো ছুড়ে!

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০২:২৮:১৮ অপরাহ্ন
চমক ছিল গলার হারে, এ বার চমকে দিলেন জুতো ছুড়ে! ছবি: সংগৃহীত
নাম তার ‘রুচি’, কিন্তু কাজে রুচির পরিচয় রাখতে পারলেন কই? সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই আলোচনা। তাঁর সাজ-পোশাক অবশ্য যথেষ্ট রুচিশীল বলেই মনে হয়েছিল কান চলচ্চিত্রোৎসবের লাল গালিচায়। কিন্তু দেশের মাটিতে এমন কাণ্ড ঘটালেন, এ বার পুলিশের খাতায় নাম উঠল রুচি গুজ্জরের।

শুক্রবার পশ্চিম আন্ধেরির এক প্রেক্ষাগৃহে ‘সোলাং ভ্যালি’ ছবির বিশেষ প্রদর্শন অনুষ্ঠানে জোর করে ঢুকে পড়েন রুচি, এমনই অভিযোগ। তার পরেই শুরু করেন অকথ্য গালিগালাজ। ছবির প্রযোজক-পরিচালক মান লাল সিংহের দিকে জলের বোতল এমনকি পা থেকে চপ্পল খুলেও ছুড়ে মারেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছে ছবিশিকারিদের সৌজন্যে। এমন কাণ্ডের পর প্রযোজক অম্বোলা থানায় হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ২৪ জুলাই প্রযোজক মান লাল সিংহের ঘনিষ্ঠ বন্ধু কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রুচি। তাঁর অভিযোগ, কর্ণ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ছবি প্রযোজনার নামে ২৫ লক্ষ টাকা হাতিয়েছেন। এক সময় এই কর্ণের সঙ্গে সম্পর্কে ছিলেন রুচি। কিন্তু অর্থনৈতিক কারণে মান লাল সিংহকে তিনি হুমকি দেন, তাঁর ছবি ‘সোলাং ভ্যালি’র মুক্তি আটকে দেবেন। কর্ণ এই ছবির সহ-প্রযোজক। এর আগে রুচি দাবি করেছিলেন মান লাল সিংহের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন কর্ণই। এর পর একাধিক পার্টিতে তাঁরা পরস্পরের মুখোমুখি হন। অনেক কথাবার্তাও হয় তাঁদের মধ্যে।

তবে মান লাল সিংহের দাবি, রুচি পুলিশে অভিযোগ দায়ের করার পরই তিনি জানতে পারেন, কর্ণ আর্থিক প্রতারণা করেছেন। তৎক্ষণাৎ তিনি তাঁর ছবি থেকে সরিয়ে দেন কর্ণকে। পাশাপাশি এ কথাও সাফ জানিয়ে দেন, তাঁর সঙ্গে রুচির কোনও আর্থিক লেনদেন হয়নি।

কিন্তু অভিযোগ, গত এক মাস ধরে নাকি রুচি ক্রমাগত মান লাল সিংহকে হুমকি বার্তা পাঠাতে থাকেন। ছবিমুক্তি আটকাতে আদালতের দ্বারস্থও হন অভিনেত্রী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

এর পরেই শুক্রবার ছবির বিশেষ প্রদর্শনে কয়েক জন দেহরক্ষী নিয়ে জোর করে ঢুকে পড়েন। প্রযোজকের অভিযোগ, অভিনেত্রীর কাছে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়ার বৈধ আমন্ত্রণপত্রও ছিল না। তাঁকে বাধা দেওয়াও হয়েছিল। তিনি কোনও কিছুরই পরোয়া করেননি!

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক