ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি চারঘাট সিমান্তে ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনুসারী বাড়াতে শিশু কন্যার শরীরে বিষ প্রয়োগ করলেন মা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:০২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:০২:৩৬ পূর্বাহ্ন
অনুসারী বাড়াতে শিশু কন্যার শরীরে বিষ প্রয়োগ করলেন মা অনুসারী বাড়াতে শিশু কন্যার শরীরে বিষ প্রয়োগ করলেন মা
এক অস্ট্রেলিয়ান নারী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অনুদান পেতে এবং অনলাইনে অনুসারী বাড়াতে তার শিশু কন্যার শরীরে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।

কুইন্সল্যান্ডের ওই নারী দাবি করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তার সন্তানের মারাত্মক অসুস্থতার সাথে লড়াইয়ের কথা বর্ণনা করছিলেন। কিন্তু অজি গোয়েন্দারা অভিযোগ, ওই নারী এক বছরের শিশুটিকে ওষুধ খাইয়েছিলেন এবং তারপরে “অত্যন্ত যন্ত্রণা”দায়ক ছবি তুলছিলেন।

অক্টোবরে, যখন শিশুটিকে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করেছিলেন। কয়েক মাস তদন্তের পর ওই ৩৪ বছর বয়সী নারী বিরুদ্ধে নির্যাতন, বিষ প্রয়োগ, শিশু শোষণ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক পল ডাল্টন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এই ধরণের অপরাধ কতটা জঘন্য তা বলার কোনও ভাষা নেই।”

গোয়েন্দারা বলেছেন, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সানশাইন কোস্ট অঞ্চলের ওই নারী অনুমোদন ছাড়াই শিশুটিকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন এবং ফার্মেসি ওষুধ দিয়েছিলেন।

তারা অভিযোগ করেছেন, তিনি অননুমোদিত ওষুধ সংগ্রহ করতে এবং তার আচরণ ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যার মধ্যে তাদের বাড়ির অন্য ব্যক্তির জন্য অবশিষ্ট ওষুধ ব্যবহার করাও অন্তর্ভুক্ত ছিল।

১৫ অক্টোবর পুলিশ তদন্ত শুরু করে। যখন শিশুটিকে “গুরুতর মানসিক ও শারীরিক যন্ত্রণা” অনুভব করায় হাসপাতালে আনা হয়। জানুয়ারির শেষের দিকে অননুমোদিত ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

গো ফান্ড মি অনুদানের মাধ্যমে ওই নারী ৬০,০০০ অস্ট্রেলীয় ডলার (£৩০,৫০০; $৩৭,৩০০) সংগ্রহ করেছেন।

নির্যাতনের বিষয়ে পুলিশ অন্যান্য ব্যক্তিদের তদন্ত করেছে। কিন্তু অন্য কাউকে অভিযুক্ত করার কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবার ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার