ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

​তানোরে শরিফ অনুসারীরা ফের বে-পরোয়া

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৪৭:৫৫ অপরাহ্ন
​তানোরে শরিফ অনুসারীরা ফের বে-পরোয়া ​তানোরে শরিফ অনুসারীরা ফের বে-পরোয়া



রাজশাহীর তানোরে বিএনপি নেতা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন অনুসারিরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। শরিফ উদ্দিনের বেপরোয়া অনুসারিদের উসকানির প্রতিবাদ করায়
এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক অনুসারিদের  সঙ্গে  দু'দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু'জন আহত হয়েছেন। গত ১৫মে বৃহস্পতিবার রাতে চৌবাড়িয়া মালশিরা সিএনজি স্ট্যান্ডে প্রথম দফা এবং ১৬মে  শুক্রবার বিকেলে চৌবাড়িয়া গরু হাটে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে তারেক অনুসারী দুজন আহত হয়েছে
একজনের অবস্থা গুরুত্বর। এদিকে সংঘর্ষের জেরে চৌবাড়িয়া গরু হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন তানোর পৌরসভার  এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং তানোর পৌর ছাত্রদলের নেতা সোহানুর রহমান শুভ। তবে সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার  জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান,ঘটনার সূত্রপাত হয় কামারগাঁ ইউনিয়ন (ইউপি) ওয়ার্ড বিএনপি সভাপতি তারেক অনুসারি  মিজানুর রহমানের পাকা বাড়ির ছাদ ঢালায় সম্পন্ন উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে প্রীতিভোজ আয়োজন করা হয়।অনুষ্ঠানে এমপি মনোনয়ন প্রত্যাশী তারেক অনুসারীদের আমন্ত্রণ জানানো হয়। এদিন রাতে তারেক অনুসারী নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে শরিফ অনুসারী সুলতান মদ্যপ অবস্থায় তারেক অনুসারীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে উভয় পক্ষের  মধ্যে প্রথম দফায় সংঘর্ষ  হয়। এরই জের ধরে শুক্রবার চৌবাড়িয়া হাটে দ্বিতীয় দফা সংঘর্ষে সাইফুল ইসলামের ওপর হামলা করে গরু বিক্রির টাকা ও মুঠোফোন তারা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক শরিফ মুন্সির নেপথ্যে মদদে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন অনুসারী  সুলতান, মান্নান ও পিন্টুর নেতৃত্বে সাইফুলকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এমনকি তাকে প্রায় দ্বিগম্বর করে টেনে হিচড়ে পাশের নলপুকুরিয়া এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তার কাছে থেকে গরু বিক্রির টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত সাইফুলের পুত্র প্রত্যক্ষদর্শী সজিব ও ভাগ্নে এনামুল জানান, তিনি হাটে ৬টি গরু বিক্রি করতে যান। পাঁচটি গরু বিক্রি হয় এমতাবস্থায় হামলাকারীরা তার উপর হামলা করে তার কাছে থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
অন্যদিকে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন অনুসারীদের দাবি,গত বৃহস্পতিবার রাতে দাওয়াতে "ঘোড়ার মাংস" সংক্রান্ত কটুক্তির জের ধরে তারেক অনুসারীরা শরিফ অনুসারী সুলতানকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে শরিফ অনুসারী সুলতানের লোকজন তারেক অনুসারীদের মৃদু মারপিট করে, তবে টাকা বা মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে সাবেক মেম্বার ও বিএনপি নেতা আব্দুল মান্নান জানান, তিনি শুক্রবারের সংঘর্ষে উপস্থিত ছিলেন না। তবে বৃহস্পতিবার রাতে মারামারির খবর তাকে ফোনে জানানো হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে রমজান মাসে ইফতার মাহফিলকে কেন্দ্র করে পাঁচন্দর ও চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) বিএনপির দুটি গ্রুপের পৃথক সংঘর্ষে দুই বিএনপি নেতার মৃত্যু ঘটে। এসব কারনে তানোরে বিএনপির রাজনৈতিক কার্যক্রম দীর্ঘদিন যাবত প্রায় স্থবির হয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের