ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:২১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:২১:৩০ পূর্বাহ্ন
বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন
পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শুরু হয়েছে “বিভাগীয় বৃক্ষ মেলা-২০২৫”। রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজিক বন বিভাগের রাজশাহী অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা গাছের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে গাছ লাগানোর আহ্বান জানান।

উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, বন বিভাগের রক্ষণাবেক্ষণে নিয়োজিত সদস্যদের মধ্যে প্রণোদনা হিসেবে চেক প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। রয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী।

রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলাটি সব শ্রেণির মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত