ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

তানোরের শুকদেবপুর স্কুল নানা সমস্যায় জর্জরিত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:০৯:০৮ পূর্বাহ্ন
তানোরের শুকদেবপুর স্কুল নানা সমস্যায় জর্জরিত তানোরের শুকদেবপুর স্কুল নানা সমস্যায় জর্জরিত
রাজশাহীর তানোরের শুকদেবপুর উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। প্রতিষ্ঠার ৩২ বছরেও নির্মাণ করা যায়নি সীমানা প্রাচীর এবং সংস্কার না করায় স্কুল চত্বরের মাঠটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। অপর দিকে খরা মৌসুমেও খানা খন্দ ও ছোট বড় গর্তের কারনে ওই মাঠে খেলা ধুলা করতে পারেন না শিক্ষার্থীরা। মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের দক্ষিণে পাকা রাস্তার ধারে জমির মধ্যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় শুকদেবপুর উচ্চ বিদ্যালয়। পুরোনো ঘর গুলো ভেঙ্গে সেখানে সরকারী ভাবে নির্মান করা ২ তলা বিশিষ্ট একটি মাত্র ভবন। প্রতিষ্ঠার ৩২ বছরেও গড়ে তোলা হয়নি বাউন্ডারি ওয়াল এবং সংস্কার করা হয়নি স্কুল চত্বরের একমাত্র মাঠটি। স্কুল চত্বরের মাঠের বেশীর ভাগ অংশ ডুবে রয়েছে পানিতে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ১শ' ৮০ জন। এসময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, মাঠটি সংস্কার না করায় খরা মৌসুমেও ছোট বড় গর্ত ও সমান না থাকার কারনে আমরা খেলা ধুলা করতে পারিনা এবং বর্ষা মৌসুমে প্রায় পুরো মাঠেই পানিতে ডুবে থাকে। শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষকদের আমরা বলেছি মাঠ সংস্কার করার জন্য কিন্তু তা হয়নি। দ্রুত মাঠ সংস্কার করে খেলা ধুলার উপযোগী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এব্যাপারে শুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস বলেন, প্রতিষ্ঠার পর এই বিদ্যালয়ে সরকারী কোন অনুদান পাওয়া যায়নি। মাঠ সংস্কার ও বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করেও কোন বরাদ্ধ পাওয়া যায়নি। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল না থাকায় এই মাঠের উপর দিয়েই এলাকার কৃষকরা তাদের ধান ও আলু নিয়ে যাওয়ার কারনে মাঠ নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি। 

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১৯৯৩ সালে বিএনপি সরকারের আমলে স্থানীয় সংসদ ব্যারিষ্টার আমিনুল হক সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময়ে তানোরে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না এবং এই অঞ্চলের শিক্ষার পরিবেশও ছিল না। তখন এই স্কুলটি নির্মান করা হয়। কিন্তু স্কুল নির্মানের পর কোন সংস্কার করা হয়নি মাঠের এবং তৈরি করা হয়নি বাউন্ডারি ওয়াল। তবে, পুরোনো টিন সেটের ঘর গুলো ভেঙ্গে সেখানেই নির্মান করা হয়েছে ২তলা নতুন ভবন। ভবনটি খুব সুন্দর। তবে, সামনের মাঠের কারনে স্কুলের সব সুন্দর্য ম্লান হয়ে যায়।

এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর উপজেলা কৃষকদল আহবায়ক ও শুকদেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি নাসির উদ্দীন মিঠু বলেন, আমি অল্পদিন হলো সভাপতির দায়িত্ব নিয়েছি। স্কুল চত্বরের মাঠের অবস্থা খুবই খারাপ স্বীকার করে তিনি বলেন, পার্শ্বেই  স্কুলেরই ১ বিঘার একটি পুকুর রয়েছে সেখান থেকে মাটি কেটে মাঠ সংস্কারের উদ্যোগ নিবেন বলে জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত