ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

ফুলবাড়ির কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী! গ্রেফতার যুবক ও ছাত্রীকে উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৮:২৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৮:২৩:৪০ অপরাহ্ন
ফুলবাড়ির কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী! গ্রেফতার যুবক ও ছাত্রীকে উদ্ধার ফুলবাড়ির কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী! গ্রেফতার যুবক ও ছাত্রীকে উদ্ধার
দিনাজপুর ফুলবাড়ির কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবীকারী মোরছালিন (২৬), নামের এক যুবককে গ্রেফতার ও ছাত্রীকে বাগেরহাট মংলা থেকে উদ্ধার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৪টায় বাগেরহাট জেলার মোংলা থানাধীন দীগরাজ এলাকা থেকে ছাত্রী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপহরণকারী মোঃ মোরছালিন ইজারাদার (২৬), সে দিনাজপুর জেলার দাকোপ থানার নলিয়ান গ্রামের বাবলুর রহমান দুলুর ছেলে। 

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, নিখোঁজ কলেজ ছাত্রী মোছাঃ তাজকিয়া খাতুন (২২), সে ফুলবাড়ী সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ছাত্রীর সাথে আসামী মোরছালিনের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় এবং তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত কথাবার্তা হত। শুক্রবার (২৫ জুলাই) সকাল পৌনে ১১টায় থেকে দুপুর সোয়া ১টার মধ্যে ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী সরকারী কলেজ গেটের সামনে থেকে মোরছালিন জোরপূর্বক ছাত্রীকে অপহরণ করে খুলনার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ২২ জুলাই সকাল সোয়া ১০টার দিকে ছাত্রীর মোবাইল নম্বর থেকে ছাত্রীর ভাইকে ফোন করে জানায়, সে ছাত্রীকে আটক রেখেছে এবং তার নিকট টাকা দাবী করেন। টাকা না দিলে বিদেশে পাচার করবে অথবা প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে।

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর অপরহণকারীকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অবশেষে শুক্রবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন দীগরাজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-৬, সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল। পরে তাদের মোংলা থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক