ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

রাজশাহী নগরীতে ভাইয়ের হাতে ভাই খুন! সৎ ভাই ও চাচী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৫:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৫:১৬:১১ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ভাইয়ের হাতে ভাই খুন! সৎ ভাই ও চাচী গ্রেফতার রাজশাহী নগরীতে ভাইয়ের হাতে ভাই খুন! সৎ ভাই ও চাচী গ্রেফতার
রাজশাহী নগরীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে মোমিন হত্যা মামলার আসামী সৎ ভাই মেহেদী (২৪) ও চাচি পারভিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। 

নিহত আমিরুল মোমিন (৪০), তিনি আরএমপি দামকুড়া থানার আলিমগঞ্জ গ্রামের আলহাজ¦ মোঃ সিরাজুল করিমের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

শনিবার (২৬ জুলাই) ভোর পৌনে ৭টায় নগরীর পবা থানাধীন কয়রা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আসামী মোঃ মেহেদী (২৪), দামকুড়া থানার আলিমগঞ্জ গ্রামের মিজানুর রহমান মিজুর ছেলে ও মোসাঃ পারভিনকে (৪০), তিনি মিজুর স্ত্রী।

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, আসামী মোঃ মিজানুর রহমান ওরফে মিজু (৫০), নিহতের সৎ ভাই। তাদের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা ছিল। আসামীর মিজুর তার সৎ ভাইয়ের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধানের চারা রোপন করা ছিল। গত (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নিহত মোমিনের বাড়ির ২টি পাতিহাঁস আসামী মিজানুরের জমিতে ধানের চারা নষ্ট করাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে মামলার ১নং আসামী রয়েলের উস্কানিতে মিজানুর সহ ১০/১১ জন দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে মোমিন বাড়ির সামনে গিয়ে তাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় মোমিন এবং তার ভাই খবর পেয়ে বিকাল সোয়া ৫টায় বাড়ির সামনে উপস্থি হলে আসামী রয়েল হাসুয়া দিয়ে মোমিনের ঘাড়ে কোপ মারে। এতে সে গুরুতর জখম হয় এবং প্রাণে বাঁচতে বাড়ির ভিতরে গিয়ে দরজা আটকে দেয়। কিন্তু আসামীরা বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মোমিন সহ তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থাল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় মোমিন এবং তার ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে মোমিনকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নগরীর দামকুড়া থানায় ৭জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১০/৭১, তারিখ ২৫/০৭/২০২৫। 

মামলার ২৪ ঘন্টার মধ্যে শনিবার (২৬ জুলাই) সকাল পৌনে ৭টায় নগরীর পবা থানাধীন কয়রা গ্রামে জনৈক মোঃ মতিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আসামী মোঃ মেহেদী (২৪), ও তার মা মোসাঃ পারভিনকে (৪০), হত্যার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। 

শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দামকুড়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার