ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান ভূমিকম্পে আবারও কাঁপল দেশ

ফের প্রেমে তারা সুতারিয়া

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন
ফের প্রেমে তারা সুতারিয়া ফের প্রেমে তারা সুতারিয়া
আলেখা আডবাণীকে বিয়ের সময় করিনা কপূর খানের তুতো ভাই আদার জৈন জানিয়েছিলেন, তিনি বিয়ের আগে চার বছর ধরে ‘টাইমপাস’ করেছিলেন! বলিউড জানে, এই সময় তিনি অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। আদারের এই মন্তব্য মানসিক ভাবে বিপর্যস্ত করেছিল তারাকে। অভিনেত্রীর মা সংবাদ এবং সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। হালফিলের গুঞ্জন, তারা ফের প্রেম খুঁজে পেয়েছেন। এ বার কার সঙ্গে ভালবাসার মায়ায় জড়ালেন? বীর পাহাড়িয়ার সঙ্গে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, এমন চর্চায় যখন মায়ানগরী উত্তাল, তখনই তাতে মান্যতা দিলেন তারা।

বৃহস্পতিবার মার্জার সরণিতে অভিনেত্রী। দর্শকাসনে বীর। ছন্দে ছন্দে পা মেলাতে মেলাতেই চর্চিত প্রেমিকের উদ্দেশে এ দিন প্রকাশ্যে চুমু ছুড়লেন তিনি। যা দেখে একদিকে খুশি, অন্য দিকে নতুন করে শঙ্কিত হিন্দি বিনোদন দুনিয়া। খুশির কারণ, তিক্ত অতীত ভুলে তারা ভাল আছেন, নতুন প্রেম খুঁজে পেয়েছেন। শঙ্কা, আবার তাঁকে কারও ‘টাইমপাস’ হতে হবে না তো?

এ দিন সাদা অফ শোল্ডার গাউনে তারা মার্জার সরণিতে জৌলুস ছড়িয়েছেনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছন্দে পা মিলিয়ে হাঁটার সময়েও নাকি তাঁর নজর শুধুই বীরের উপরে ছিল। বীরও এক মুহূর্তের জন্য চোখ সরাননি তারার থেকে। এও শোনা গিয়েছে, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়েও তারা ঘাড় ফিরিয়ে বীরকে দেখেন। এ সবই বলে দিচ্ছে, গভীর প্রেমে দু’জনে।

বেশ কিছু দিন ধরেই বীর-তারা চর্চায়। কিছু দিন আগে তাঁরা একসঙ্গে মার্জার সরণিতে হেঁটেছেন। কখনও তাঁদের দেখা গিয়েছে মুম্বইয়ের প্রথম সারির রেস্তরাঁয় নৈশভোজ সারতে। কখনও একান্তে ইটালিতে ছুটি কাটাতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান