ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার নগরীর কাটাখালিতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ রমজান মাসের ৩০ আমল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত জাকাতের হিসাব করবেন যেভাবে লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কিশোরীর প্রেমকাণ্ড: নির্দোষ বন্ধু হাজতে, আরেক বন্ধু বাবাসহ গ্রেপ্তার বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক ৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ ইটবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ!

‘চাঁদা চাইতে গিয়ে’ গণপিটুনির শিকার যুবদল-কৃষক দলের ৩ নেতা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:৩৪:৩৬ অপরাহ্ন
‘চাঁদা চাইতে গিয়ে’ গণপিটুনির শিকার যুবদল-কৃষক দলের ৩ নেতা ‘চাঁদা চাইতে গিয়ে’ গণপিটুনির শিকার যুবদল-কৃষক দলের ৩ নেতা
 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর খননকারীর কাছে চাঁদা চাইতে গেলে যুবদল ও কৃষক দলের তিন নেতাকে আটকে রেখে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের নৈইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির। আহতরা হলেন- সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান ও সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।

ভিডিওতে দেখা যায়, বেশকিছু বিক্ষুব্ধ নারী-পুরুষ ওই নেতাদেরকে আটকে রেখে মারধর করছেন। 

স্থানীয় শহিদুল ইসলাম ও আরব আলী জানান, বিকেলে তিন-চারটি মোটরসাইকেলে ৮-৯ জন লোক নৈইপাড়ায় এসে গ্রামের পুকুর খননকারী শহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দাবি করায় দুই গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষ তাদের তিনজনকে আটকে রেখে পিটুনি দেন। বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত লোকজন তাদের ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করে।

ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু জানান, নৈইপাড়া গ্রামে আমাদের দলীয় ছেলেদেরকে পূর্বপরিকল্পিত ও অন্যায়ভাবে হেনস্তা করা হয়েছে। মূলত আমাদের দলের ছেলেরা আবাদি জমিতে পুকুর খননের প্রতিবাদ করতে গিয়েছিল। প্রতিবাদ করার কারণেই এমন ঘটনা ঘটেছে।

সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার জানান, পুকুর খনন করা সরকারিভাবে অবৈধ। ওই এলাকায় পুকুর খননের মাটি পরিবহনের কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। তাই দলের নেতাকর্মীরা খনন কাজ বন্ধ করতে সেখানে গিয়েছিল, চাঁদাবাজি করতে যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেন, আমি সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থান করছি। চাঁদা দাবি ও মারধরের বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই। খবর নিয়ে বলতে পারব।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আটকে রাখা নেতাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নৈইপাড়া এলাকা থেকে কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি