ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

ঝগড়া ও দ্বন্দ্ব নিরসনের পুরস্কার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৫৪:৪৪ অপরাহ্ন
ঝগড়া ও দ্বন্দ্ব নিরসনের পুরস্কার প্রতিকী ছবি
অনেক সময় অনাকাঙ্খিতভাবে ঝগড়া বা দ্বন্দ্ব হয়ে যায়। কারো সঙ্গে ঝগড়া হয়ে গেলে তাৎক্ষণিক মিটিয়ে ফেলা উচিত। দীর্ঘদিন নিজেদের ভেতরের দ্বন্দ্ব জেইয়ে রাখা অনুচিত। 

রাসুল (সা.) বলেছেন, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে, সে তার অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবে। কেউ তা করলে সে মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করবে। (আবু দাউদ, হাদিস : ৪৯১৪)

ঝগড়াঝাটি হলে তখনই তা মিটিয়ে ফেলা দরকার। কিন্তু কোনো কারণে যদি সহজেই ঝগড়া না মিটে তাহলে অন্যদের এগিয়ে আসা এবং দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখা উচিত। এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। 

আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই-ভাই। সুতরাং তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায়, তোমরা রহমতপ্রাপ্ত হবে।’ (সুরা হুজুরাত, আয়াত : ১০)

হাদিসেও এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারো দ্বন্দ্ব নিরসনের কাজকে হাদিসে দান-সদকার থেকেও উত্তম বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন—

আমি কি তোমাদের সিয়াম, সালাত ও সদকার চেয়ে উত্তম মর্যাদাকর বিষয় সম্পর্কে খবর দেব না? সাহাবিরা বলেন, অবশ্যই আল্লাহর রাসুল! তিনি বলেন, বিবদমান বিষয়ে মীমাংসা করা।’ (আবু দাউদ, হাদিস : ৪৯১৯)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক