ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু গুরুতর অসুস্থ বিএনপি নেতা মাসুদকে দেখতে হাসপাতালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন রামেক হাসপাতালে শিশু আইসিইউ’র বেড বাড়লো, চাপ কমাতে রোগী স্থানান্তরের উদ্যোগ ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১ রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার - ৪ টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্জন ধরে রাখতে পুরো দেশকে এক থাকতে হবে: ডি পল ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! লিভার ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ সবজি ‘হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়’

রাজশাহীতে যুবদল-ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৪২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৪২:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে যুবদল-ছাত্রদল নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছবি: সংগৃহীত
রাজশাহীতে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এজাহারে ৩৬ জনের নাম উল্লেখসহ আরও ১৮ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। 

মামলার বাদী মোস্তাফিজুর রহমান একজন ডেভেলপার ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম গ্রিন প্লাজা রিয়েল এস্টেট লিমিটেড। আসামিদের বিরুদ্ধে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন।

এদিকে এজাহারে প্রধান আসামি করা হয়েছে রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাদ্দেদ জামানী সুমনকে (৪৮)। ২ নম্বর আসামি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন (২৬)।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, আসামিরা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কাছে ২ লাখ টাকা দাবি করে আসছিলেন। 

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন বলেন, মোস্তাফিজের কাছে ২৭ লাখ টাকা পাবেন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি সুমন ভাইয়ের (যুবদল নেতা) আত্মীয়। টাকা না দেওয়ায় আমরা থানায় বসেছিলাম। থানার ওসি নিজেই মীমাংসা করে দেন। কথা হয় যে, টাকা দিতে না পারলে মোস্তাফিজ একটা ফ্ল্যাট সুমন ভাইকে দিয়ে দেবেন। ওই পর্যন্তই জানি। এখন পরে ষড়যন্ত্র করে এই মামলা করেছে।

এদিকে মোস্তাফিজুর রহমানকে চেনেন না, কোনো দিন কথাও হয়নি বলে যুবদল নেতা সুমন প্রথমে দাবি করেন। পরে ফ্ল্যাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতি করি ভাই। অনেকেই আসে। সে জন্য কথা বলতে হয়। তবে চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।

ছাত্রদল নেতা লিমন ও যুবদল নেতা সুমন দাবি করেন, মোস্তাফিজুর রহমান স্বৈরাচারের দোসর। বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল শনিবার তারা সংবাদ সম্মেলন করবেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার রেণীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। তাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিতেন। তার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ আছে। কথা বলার জন্য মোস্তাফিজুর রহমানকে একাধিকবার তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন,মামলা হওয়ার দিন আমি সাক্ষী দিতে বাইরে গিয়েছিলাম। এসে শুধু এজাহারটা দেখেছি। আজ আবার পাঁচ দিনের প্রশিক্ষণে যাচ্ছি। আসার পর প্রাথমিক তদন্ত শুরু করবো। সূত্র: দৈনিক ইত্তেফাক

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন