ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্জন ধরে রাখতে পুরো দেশকে এক থাকতে হবে: ডি পল ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! লিভার ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৩ সবজি ‘হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়’ রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ সেক্স করলেই তীব্র ব্যথা! কারণ, ঝুঁকি ও সমাধান অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে, সন্তানের পিতৃপরিচয় নিয়ে রহস্য ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে ২৩ বিলিয়ন ডলার খরচ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প: জোহরান মামদানি পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমান করে যু্বকের আত্মহত্যা পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করতে না পারলে করণীয় কাতার উপকূলে তেলের জাহাজে আঘাত হানল ইরানের মিসাইল ৫২ বছরের অপেক্ষা মুছে বিশ্বকাপে ডিআর কঙ্গো! ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত কেবল ওষুধ নয়, বিশেষ অভ্যাসেও নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ! ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক কুয়াকাটায় জেলের জালে মিলল ২৩ কেজির কোরাল রাজধানীতে স্টিল মিলে ভয়াবহ বিস্ফোরণ

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন অভিনেত্রী রিয়া

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৩০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:৩০:১৮ অপরাহ্ন
স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন অভিনেত্রী রিয়া ছবি: সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে এক নতুন মোড়কে। প্রায় আট মাস আগে তার স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে রিয়া গাঙ্গুলীর সম্পর্কের টানাপড়েন শুরু হলেও এত দিন সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি অভিনেত্রী। সম্প্রতি তিনি যা জানতে পেরেছেন, তাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, অরিন্দম প্রতি সপ্তাহে ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে আসত। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।

অভিনেত্রীর দাবি, তার স্বামী অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা আছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন।

তার কথায়, শাশুড়ি অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুর তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।

রিয়া আরও জানান, তার স্বামী আপস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলে-মেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তার দুই ছেলে-মেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।

কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, আমার ছেলে-মেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কী করে ছেড়ে দেব আমি। টাকা-পয়সা তো দরকার, চেষ্টা করছি শিগগিরই যাতে ধারাবাহিকে ফিরতে পারি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন