ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ভুয়া সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের আয়োজন, অতঃপর...

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
ভুয়া সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের আয়োজন, অতঃপর... ভুয়া সেনা পরিচয়দানকারী পাত্র সদরুল ইসলাম ও ঘটক আব্দুর রহিম। ছবি: সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলালে সেনা সদস্য সেজে বিয়ের পাত্রী দেখতে এসে ধরা পড়া সেই ভুয়া সেনা সদস্য ও তার সহযোগীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
তারা দুজন হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে সদরুল ইসলাম (৪১) ও একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে আব্দুর রহিম (৫৫)।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে নিজের প্রকৃত পরিচয় গোপন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে জেলার পাঁচবিবি উপজেলার সাতিনালী গ্রামের সাজ্জাদুর রহমান সোহেলের মেয়ের সঙ্গে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে করেন সদরুল ইসলাম। তিন দিন শ্বশুরবাড়িতে থেকে ছুটি শেষে ‘সেনা ক্যাম্পে’ ফেরার কথা বলে নগদ আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ক্ষেতলালের হোপ গ্রামের আফজাল হোসেনের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পুনরায় প্রতারণার চেষ্টা চালান সদরুল ও তার সহযোগী। স্থানীয় ঘটক আমিরুল ইসলাম পূর্বপরিচয়ের ভিত্তিতে তাকে শনাক্ত করেন। বৃহস্পতিবার তারা পাত্রী দেখার কথা বলে পাঠানপাড়া বাজারে এলে স্থানীয়রা আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
 
খোঁজ নিয়ে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় এভাবে আরও ৩৬টি বিয়ে করেছেন।
 
ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘প্রতারক সদরুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে অভিযোগ করেছেন।’
 
তিনি জানান, এ ঘটনায় শুক্রবার সকালে মামলা করে আদালতের মাধ্যমে দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪