ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: সেলিম গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:৩৯:১৫ অপরাহ্ন
নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: সেলিম গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: সেলিম গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: সেলিম (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো: সেলিম (২৬) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার মো: সেন্টু শেখের ছেলে। বর্তমানে সে কাশিয়াডাঙ্গা থানার বসরী গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় এক বাড়ির সামনে দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় সেখানে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং অপর আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক