ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সম্প্রতি ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার সকালে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের আগাম বুকিং না থাকা এবং সফরের উদ্দেশ্য অস্পষ্ট হওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে আটক করা হয়েছে ১২৮ জনকে। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান ও ১ জন সিরীয় নাগরিক। বাকি ৭০ জনকে আটক করা হয়েছে টার্মিনাল-২ থেকে। তাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কাজটি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই সম্পন্ন করবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মোবাইল ফোনে এজেন্সির কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার সিন্ডিকেটে সংশ্লিষ্টতার আশঙ্কা তৈরি করেছে। তার ভাষায়, এসব ছবি সম্ভবত মালয়েশিয়ায় ঢোকার সময় নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর কাজে ব্যবহৃত হতো।

মোহাম্মদ শুহেইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন কেউ অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা