ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল সরাইলে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ নারকেল পাড়াকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা হঠাৎ ‘প্রচণ্ড ব্যথা’ নিয়ে বাড়িতে মাদরাসাছাত্র নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল রৌমারীতে শপিং ব্যাগে মিলল ৩৫০০ পিস ইয়াবা

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সম্প্রতি ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার সকালে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের আগাম বুকিং না থাকা এবং সফরের উদ্দেশ্য অস্পষ্ট হওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে আটক করা হয়েছে ১২৮ জনকে। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান ও ১ জন সিরীয় নাগরিক। বাকি ৭০ জনকে আটক করা হয়েছে টার্মিনাল-২ থেকে। তাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কাজটি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই সম্পন্ন করবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মোবাইল ফোনে এজেন্সির কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার সিন্ডিকেটে সংশ্লিষ্টতার আশঙ্কা তৈরি করেছে। তার ভাষায়, এসব ছবি সম্ভবত মালয়েশিয়ায় ঢোকার সময় নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর কাজে ব্যবহৃত হতো।

মোহাম্মদ শুহেইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন কেউ অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির