ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সন্দেহ গয়েশ্বর রায়ের

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০২:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০২:০৭:১১ অপরাহ্ন
উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সন্দেহ গয়েশ্বর রায়ের ফাইল ফটো
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে, তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হল। আর সেই সাথে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্নও আছে। স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচার করতে হবে।

বিএনপির এই নেতা বলেন,  বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত।

গত ২১ জুলাই মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি বিমান। এতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু