ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরের মহানগর ক্লিনিকে ফের ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০১:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:৫৩:২২ অপরাহ্ন
তানোরের মহানগর ক্লিনিকে ফের ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু তানোরের মহানগর ক্লিনিকে ফের ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
রাজশাহীর তানোরের বহুল আলোচিত ও বির্তকিত মহানগর ক্লিনিকে ফের ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এই ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সাধারণের প্রশ্ন মহানগর ক্লিনিকে মৃত্যুর মিছিল আরো কত বড় হলে এদের বিরুদ্ধে প্রশাসনের টনক নড়বে ?  

স্থানীয়রা জানান, এখানে চিকিৎসকের পরিবর্তে আয়া-কর্মচারী দিয়ে অপারেশন করাতে গিয়ে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই মৃত্যুর দায় নিবে কে? এদিকে তালন্দ ইউনিয়নের (ইউপি) এক ইউপি সদস্যর মাধ্যমে নিহতের পরিবারের মুখ বন্ধ রাখতে রফাদফা করার চেষ্টা করা হচ্ছে।অন্যদিকে ক্লিনিকে সার্বক্ষনিক একজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও এখানে কোনো চিকিৎসক থাকে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ জুলাই শনিবার সকালে তালন্দ ইউপির দেউল গ্রামের জনৈক ব্যক্তির কন্যার (১৮) প্রসব বেদনা নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যান। তবে তার শারীরিক অবস্থা ঝুঁকিপুর্ণ হওয়ায় স্বাস্থ্য কর্মীরা তাকে ভর্তি না করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) যাবার পরামর্শ দেন। এ সময় ক্লিনিকের এক দালাল তাকে ফুঁসলিয়ে মহানগর ক্লিনিকে নিয়ে ভর্তি করায়। এদিন বিকেলে মহানগর ক্লিনিকে চিকিৎসকের অনুপস্থিতিতেই প্রসূতির সিজার করা হলে সন্তানের জন্ম দেয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন ক্লিনিক মালিক। রামেকের ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় গত ১৪ জুলাই সোমবার সকালে আইসিইউতে প্রসূতি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের পিতা বলেন, মহানগর ক্লিনিকের ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এর কঠোর বিচার চান। যাতে করে আর কোন বাপ মায়ের কোল খালি না হয়। এরা ক্লিনিকের নামে দোকান খোলে বসেছে,এদের কঠিন শাস্তি হওয়া দরকার।

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মহানগর ক্লিনিকের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেনি।

এবিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এখানো তারা কোনো অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত,তানোরে স্বাস্থ্য সেবা নিয়ে এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘদিনের। প্রশাসনের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত