ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০১:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:৪১:২৮ অপরাহ্ন
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ফাইল ফটো
ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পৌর এলাকার বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরামের পৌর এলাকার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে আফসার ও মিল্লাত নামের দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পথেই মিল্লাতের মৃত্যু হয় বলে শুনেছি। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

তবে মিল্লাত ও আফসারের পরিবারের দাবি, তারা মাছ ধরতে মধ্যরাতে বাসপদুয়া সীমান্ত এলাকায় গিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত