ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

আমার জীবনে মন এবং শরীর দুটোই তাই ভীষণ গুরুত্বপূর্ণ: জয়া

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০১:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:২৭:৪৫ অপরাহ্ন
আমার জীবনে মন এবং শরীর দুটোই তাই ভীষণ গুরুত্বপূর্ণ: জয়া জয়া আহসান। ছবি: সংগৃহীত
দেখতে দেখতে ১৫ বছর পার! দীর্ঘ সময় ক্যামেরাবন্দি থাকার পর মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র ৯০তম বছরে মুক্তি পেতে চলেছে সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’। পরিচালকের দাবি, ১৫ বছর পরে মুক্তি পেলেও ছবি এবং ছবির গল্প সমসাময়িক। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার সময়ের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছেন না তিনি। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন ফারাক নেই! সেই উপলব্ধি থেকেই ছবির ট্রেলারমুক্তির অনুষ্ঠানে এসে ঔপন্যাসিকের বিখ্যাত সংলাপ, ‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’-এর ভিন্ন ব্যাখ্যা দিলেন নায়িকা।

‘কুসুম’ যদি শরীরকে এগিয়ে রাখে, জয়া কাকে প্রাধান্য দেন, মনকে? প্রশ্ন ছিল দুই বাংলার নায়িকার কাছে। স্মিত হাসি হেসে তাঁর জবাব, “মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীর— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ।” একটু থেমে যোগ করলেন, “আমার বিশ্বাস কুসুমেরও তাই।”

সাল ২০০৬। সুমন মুখোপাধ্যায় ঠিক করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে পর্দায় ধরবেন। কিন্তু ভাবলেই তা হচ্ছে কই? কখনও তিনি মানিকবাবুর গল্পের সত্ত্ব পাচ্ছেন না। আবার কখনও প্রযোজক। প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপের কর্ণধার সমীরণ দাস এগিয়ে আসার পর দুই সমস্যার সমাধান যদি বা হল বাধ সাধল অতিমারী।

ছবির প্রত্যেক চরিত্র একুশ শতকের মতোই ভাগ্যের হাতের ‘পুতুল’? জানতে চাইতেই পরিচালকের সহাস্য দাবি, “কমবেশি প্রত্যেকে। ছবির নায়ক শশী যেমন হাজার চেয়েও নিজের গ্রামের বাইরে পা রাখতে পারেনি। ইচ্ছে থাকলেও আমি তেমনি ছবি নির্মাণ করেই তার মুক্তি ঘটাতে পারিনি।"

যদিও এত লম্বা সময় বৃথা যায়নি। সুমন জানিয়েছেন, তিনি এই সময় নানা জায়গায় গিয়েছেন। যে জায়গা তাঁর ‘পুতুলনাচের ইতিকথা’র শুটিংয়ের উপযুক্ত মনে হয়েছে সেই সব জায়গার ভিডিয়ো তুলে রেখেছিলেন। পরিচালক বললেন, “ছবি শুরুর পর কাজ দ্রুত এগিয়েছে। হোমটাস্ক করা ছিল বলে বেশি সময় নিইনি।” ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে।

স্থান নির্বাচনের পাশাপাশি চিত্রনাট্য তৈরির গোড়া থেকেই সুমনের মনে নায়ক-নায়িকা সম্পর্কে স্বচ্ছ্ব ধারণা ছিল। “আবীর এর আগেও উপন্যাসধর্মী ছবিতে সফল। তাই ‘শশী’ চরিত্রে ওঁকে বেছেছিলাম।” যদিও অভিনেতা নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, তিনি প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন! “সুমনদা বলার পরে সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলাম। কেবলই মনে হচ্ছিল, পারব তো? অতিমারী আমার ভীষণ সহযোগিতা করেছিল। ওই সময় উপন্যাস, আমার অভিনীত চরিত্র মন দিয়ে পড়েছিলাম।” নায়ক আবার এও বলেছেন, “‘পুতুলনাচের ইতিকথা’ মোটেই গম্ভীর মুখে দেখার ছবি নয়। ৯০ বছর আগে এখনকার সমাজ তুলে ধরেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়।”

একই ভাবে জয়ার মধ্যে বাকি পরিচালকদের মতোই মাটির গন্ধ পেয়েছেন সুমন। “চেহারা, মাটিতে পা রেখে জীবনযাপন, নিজের হাতে বাগানচর্যা— সব মিলিয়ে জয়া ভীষণ মেটো। ওঁকে ছাড়া ‘কুসুম’ চরিত্রে আর কাকে ভাবব?", পাল্টা প্রশ্ন তাঁর।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ বা ‘বিজয়া’ ছবির মতো এখানেও জয়ার তাঁতের লাল পাড়, ডুরে শাড়ি, কপালজোড়া অল্প ধেবড়ে যাওয়া সিঁদুরের টিপ। বিপরীতে আবীর...প্রশ্ন করার আগেই বললেন জয়া,...

— “আমায় ভারতীয় পরিচালকেরা ভালবাসেন, ছবিতে অভিনয়ের জন্য ডাকেন— তার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখনই শশী-কুসুমের সম্পর্কের টানাপড়েন নিয়ে জানতে চাইবেন না। ওটা ১ অগস্ট পর্দার জন্য তোলা থাক?”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা