ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহী পদ্মা পাড়ে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া, দ্রুত উচ্ছেদের দাবি রাজশাহী পদ্মা পাড়ে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া, দ্রুত উচ্ছেদের দাবি অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায় বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায় ১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী? চিন সফর শেষ, ইরানে এ বার আরও বিধ্বংসী হামলা? প্রস্তুত হচ্ছে বাহিনী চিনের উপহার চিনেই ফেলে দিয়ে বিমানে উঠেছেন ট্রাম্পের সঙ্গীরা? নষ্ট করেছেন ফোনও! নিরাপত্তায় আর কী কড়াকড়ি ফারাক্কা চুক্তি সম্পাদনেই প্রমাণিত হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল ইয়াবা নিয়ে পালানোর সময় মোটরসাইকেলসহ যুবক আটক নাকবা স্মরণে মার্কিন কংগ্রেসে রাশিদা তালিবের ভাষণ, ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান গঙ্গা চুক্তি কয়েক বছরের জন্য নয়, ‘অনন্তকালের’ জন্য করতে হবে: আইনুন নিশাত প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন ফুলবাড়ীতে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ভালোবাসায় সিক্ত তারেক রহমান নিয়ামতপুরে 'জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় জামাকাপড় খুলিয়ে পরীক্ষা!

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০১:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:১১:৪১ অপরাহ্ন
বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় জামাকাপড় খুলিয়ে পরীক্ষা! প্রতিকী ছবি
হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কেবল তা-ই নয়, সন্দেহভাজনদের ডিটেনশন সেন্টারে আটকে রাখারও অভিযোগ উঠেছে। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে এমনই সব অভিযোগ এনেছেন হরিয়ানায় কর্মরত দুই পরিযায়ী শ্রমিক। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুসারে, ওই শ্রমিকদের এক জন অসমের চিরাংয়ের বাসিন্দা, অপর জন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা।

ওই পরিযায়ী শ্রমিকেরা জানিয়েছেন, হরিয়ানার ঝাড়সার এক বস্তিতে থাকেন তাঁরা। তাঁদের দাবি মোতাবেক, গত ১৮ জুলাই রাত ১১টা নাগাদ পুলিশ তাঁদের পরিচয়পত্র যাচাই করার জন্য সেক্টর ১০এ থানায় তুলে নিয়ে যায়। মোট চার জনকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁরা। অভিযোগ, থানায় জামাকাপড় খুলিয়ে কেবল অন্তর্বাসটুকু রেখে তাঁদের পরীক্ষা করা হয়। তার পর পাঠিয়ে দেওয়া হয় বাদশাপুর এলাকার একটি ডিটেনশন সেন্টারে। সেখানে মোট ১২ জনকে আটক করে রাখা হয় বলে জানিয়েছেন ওই শ্রমিকেরা। বুধবার চার দিন পরে তাঁদের দু’জনকে মুক্তি দেওয়া হয়। যদিও ওই যুবকদের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পরিচয়পত্র যাচাইয়ের জন্য ওই যুবকদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কাউকে জামাকাপড় খুলতে বলা হয়নি।

আটক যুবকদের এক জনের কথায়, “আমরা বার বার বলেছিলাম আমরা ভারতীয়। আমাদের কাছে পরিচয়পত্র রয়েছে। কিন্তু তারা (পুলিশ) বার বার আমাদের বাংলাদেশি বলছিলেন। তারপর আমাদের জামাকাপড় খুলতে বলা হল। এ ভাবে প্রায় ১২ ঘণ্টা রেখে দেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, হরিয়ানায় বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে ঢুকে বসবাস করা মানুষদের খোঁজে গত কয়েক দিন ধরেই তল্লাশি অভিযান চলছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা জানান, হরিয়ানা সরকার বাংলার ৫২ জন শ্রমিকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে। তাঁদের বাংলাদেশি হিসাবে সন্দেহে করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী।

অন্য দিকে, বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের চারজন যুবককে মারধরের অভিযোগ উঠেছে তামিলনাড়ুতে। থানায় অভিযোগ দায়েরও হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা সুজন শেখ এবং তাঁর তিন ভাই মিলন শেখ, সাহিল শেখ এবং বাবু শেখ নির্মাণশ্রমিক হিসাবে কাজ করার জন্য সপ্তাহতিনেক আগে চেন্নাই গিয়েছিলেন। অভিযোগ মোতাবেক, গত ১৫ জুলাই তামিলনাড়ুর তিরুভাল্লুরে কয়েক জন তাঁদের নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। চার জন বাংলায় কথা বলতেই তাঁদের লোহার রড, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর চার জনই মুর্শিদাবাদে ফিরে এসেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার