ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নগরীর চন্দ্রিমায় ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার নগরীর চন্দ্রিমায় ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার
রাজশাহী নগরীর চন্দ্রিমায় একাধিক মামলার পলাতক আসামী ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ারকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল জব্দ করা হয়। 

গ্রেফতার ছিনতাইকারী মোঃ দেলোয়ার (৩৩), সে রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের মোঃ গোলাপ হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গত (১৬ জুলাই) রাত সোয়া ৩টার দিকে ভূক্তভোগী ও তার স্ত্রী নগরীর লক্ষীপুর মোড় হতে অপরিচিত একটি রিক্সাযোগে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি ইসকন মন্দিরের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে রাত সাড়ে ৩টায় একটি মোটরসাইকেল যোগে অপরিচিত ২জন সিগন্যাল দিয়ে থামায়। ওই দুইজন ধারালো অস্ত্র (হাসুয়া) দেখিয়ে ভূক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক ২টি মোবাইল (মূল্য-২লক্ষ ১০হাজার টাকা), নগদ-১৫ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড-৫টি, এনআইডি কার্ড-১টি-সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। 

এ ঘটনায় ভূক্তভোগী নিজেই বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে  একটি ছিনতাই মামলা দায়ের করেন। 

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করেন। অবশেষে বুধবার রাতে খড়খড়ি বাইপাস এলাকা থেকে ছিনতাইকারী দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত। পূর্বেও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই-চাদাবাজি সহ সন্ত্রাসী মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

বৃহস্পতিবার মহানগরীর বোয়ালিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি