ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ৮,গ্রেফতার ট্রাক চালক

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:৩১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:৩১:১৩ অপরাহ্ন
বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ৮,গ্রেফতার ট্রাক চালক বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ৮,গ্রেফতার ট্রাক চালক
নাটোর জেলার বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৮জন নিহতের ঘটনায় ট্রাক চালক মোঃ মহির উদ্দিনকে (২৭), গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ঘাতক ড্রাইভার মোঃ মহির উদ্দিন (২৭), তিনি নাটোর জেলার বামনডাঙ্গা তেবাড়িয়া গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে নাটোর-ঢাকা হাইওয়ের বড়াইগ্রাম থানাধীন তরমুজ পেট্রোল পাম্পের সামনে সিরাজগঞ্জগামী ঢাকা মেট্রো-চ-১৩-৯৭৯২ মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই মাইক্রোবাসের ৫ জন যাত্রী এবং পরবর্তীতে চালক ও দুইজন যাত্রীসহ মোট ৮ জন নিহত হয়। 

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা নম্বর-২৫, তারিখ ২৩/০৭/২৫, ধারা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৫/৯৮/১০৫ রুজু হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি মামলাটির তদন্তভার গ্রহণ করেন। ওই সড়ক দূর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ট্রাক চালককে গ্রেফতারের জন্য তাৎক্ষনিকভাবে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোরের একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকোলা এলাকা থেকে ঘাতক চালক মোঃ মহির উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেতারকৃত আসামীকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, নিহত মাইক্রোবাসের যাত্রীরা হলেন, আনোয়ারা বেগম (৫৫), আনোয়ারা (৬৫), শেলি (৫০), জাহিদুল ইসলাম (৬৫), আঞ্জুমানয়ারা (৭০), ইতি বানু (৪০), সিমা খাতুন (৪০), এবং মাইক্রোবাসের চালক শাহাব আলী (৪২)। 

প্রাথমিক তদন্তে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চালক দুর্ঘটনাস্থালে দ্রুত বেপোরোয়া গতিতে গাড়ি চালিয়ে লেন ক্রস করে মাইক্রোবাসে আঘাত করলে, মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এবং মাইক্রোবাসে চালক-সহ ৮ জন যাত্রী ছিল, সবাই নিহত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য