ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:৩০:০৬ অপরাহ্ন
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী নিহত ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এইচএসসি পরীক্ষার্থী নাম রাকিবুল হাসান। তিনি সিরাজগঞ্জ পৌরসভা এলাকার রহমতগঞ্জ মহল্লার শফিকুল ইসলাম শফির ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, রাকিবুল হাসান ও তার এক বন্ধু উল্লাপাড়ার উধুনিয়া এলাকায় ঘুরতে এসেছিলেন। ঘোরাঘুরি শেষে বিকেলে মোটরসাইকেলে তাঁরা বাড়িতে ফিরছিলেন।

তিনি আরও বলেন, ‘ওই দুই বন্ধু মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান মারা যান এবং তাঁর বন্ধু আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক