ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অপহৃত ১১

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:২৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:২৬:০৭ অপরাহ্ন
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অপহৃত ১১ ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দস্যুদের কাছে ট্রলারসহ অপহরণের শিকার হয়েছে ট্রলার মালিক ও ১০ জেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত ট্রলারের মালিক মো. সলেমানের ভাই মো. হানিফ মাঝি সাংবাদিকদের এ তথ্য জানান।

অপহৃতদের মধ্যে ১০ জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাটে। অন্যজন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

মো. হানিফের অভিযোগ, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুডার চর এলাকা থেকে ট্রলার মালিক ও জেলেদের অপহরণ করা হয়েছে। তাদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহৃত জেলেদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় তাদের স্বজনরা ও আইনশৃঙ্খলা বাহিনী।

হানিফ বলেন, ‘গত মঙ্গলবার সকালে রামগতির টাংকির ঘাট থেকে আমার ভাই সলেমানের ট্রলার ১০ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশে রওনা হয়। ট্রলারের মালিক সলেমানও তাদের সাথে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলারসহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে দস্যুরা রামগতির টাংকি ঘাটের একজন আড়ৎদারের কাছে মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করেছে।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল এই এলাকায় না হওয়ায় পুরোপুরি কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও আমরা খোঁজ-খবর নিচ্ছি।’ ‎

যোগাযোগ করা হলে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগী পরিবারের কেউ আমাদের লিখিতভাবে জানায়নি। তবে আমরা মৌখিকভাবে জেনে আমাদের হেড অফিসে যোগাযোগ করেছি। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।’ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ