ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না বাংলাদেশ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:১৪:২৬ অপরাহ্ন
তৃতীয় টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না বাংলাদেশ ছবি: সংগৃহীত
বাজে হারে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো বাংলাদেশ। হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নামলেও এ ম্যাচে কোনো পাত্তাই পেল না লিটনের দল।

মিরপুরে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানের বড় ব্যবধানে হারল স্বাগতিকরা। ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে লিটনদের ইনিংস থামে ১০৪ রানে। তাতে ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।
 
রান তাড়ায় নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় লাল সবুজরা। ৮ বলে ৯ রান করে মেহেদী হাসান মিরাজ, ২ বলে ১ রান করে জাকের আলী আর শূন্য রানে বিদায় নেন শেখ মেহেদী।
 
বিপর্যয়ের সময় হাল ধরতে ব্যর্থ হন শামীম হোসেন ও মোহাম্মদ নাঈম। ৫ বলে ৫ রান করে সালমান আলীর বলে ইনসাইড এজ হয়ে শামীম বোল্ড হন। অন্যদিকে ওপেনিংয়ে নামা নাঈম ১৭ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন। তাতে ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ইনিংসে কমে হারের ব্যবধান।
 
১৯ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান। ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।
 
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি তুলে পেয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে ঝড় তোলেন সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন ফখর জামানের জায়গায় সুযোগ পাওয়া ফারহান। ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারের মারে ৩৩ রান করেন হাসান নাওয়াজ। আর ১৬ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ।
 
বাংলাদেশের পক্ষে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ২২ রান খরচায় ২ উইকেট নেন নাসুম আহমেদ।
 
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা