ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

দৈনিক কত পা হাঁটলে বেশি উপকার পাওয়া সম্ভব?

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:১০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:১০:১৪ অপরাহ্ন
দৈনিক কত পা হাঁটলে বেশি উপকার পাওয়া সম্ভব? ফাইল ফটো
সুস্থ থাকতে এবং শরীরে হাল হকিকত জানতে এখন অনেকেই নিয়মিত ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন। আবার ফিটনেস জগতে একটি ধারণা প্রচলিত আছে, সুস্থ থাকতে হলে দৈনিক ১০ হাজার পা হাঁটা উচিত। অনেক সময়ে এই লক্ষ্যমাত্রা পূরণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। যাঁরা বেশি হাঁটতে পছন্দ করেন না, তাদের জন্য সুখবর দিয়েছে নতুন একটি গবেষণা।

কী দাবি
সম্প্রতি ‘দ্য ল্যানসেট পাবলিক হেল্‌থ’-এ প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, দৈনিক ৭ হাজার পা হাঁটতে পারলে কোনও ব্যক্তির ক্যানসার, ডিমেনশিয়া এবং হার্টের অসুখের আশঙ্কা উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে। এই প্রসঙ্গে গবেষক মেলডি ডিং বলেন, ‘‘অনেকেই মনে করেন দিনে ১০ হাজার পা হাঁটতেই হবে। কিন্তু তার সপক্ষে নির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ নেই।’’

১০ হাজার পদক্ষেপের নেপথ্যে
ইতিহাস জানতে হলে চোখ রাখতে হবে ষাটের দশকে। ১৯৬৪ সালে টোকিয়ো ওলিম্পিক্সের সময়ে ‘মানপো-কেই’ নামক একটি পেডোমিটার বাজারে আসে। যার মর্মার্থ ‘দিনে ১০ হাজার পা’। অনেকের ধারণা এই ভাবেই ফিটনেস জগতে হাঁটার সঙ্গে ১০ হাজার পা জুড়ে যায়। উল্লেখ্য, এখন একাধিক ফিটনেস ট্র্যাকার দৈনিক ১০ হাজার পদক্ষেপ হাঁটার নিদান দিয়ে থাকে। উল্লেখ্য, দিনে ১০ হাজার পা হাঁটা মানে হল তা প্রায় ৮ কিলোমিটারের কাছাকাছি।

৭ হাজার পা হাঁটার সুফল
এই গবেষণার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১ লক্ষ ৬০ হাজার জন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁরা দৈনিক ২ হাজার পা এবং ৭ হাজার পা হেঁটেছেন তাঁদের মধ্যে তুলনা করা হয়। যাঁরা ৭ হাজার পা হেঁটেছেন তাঁদের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে—

১) কার্ডিয়োভাস্কুলার রোগ প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছে।

২) ক্যানসারের ঝুঁকি কমেছে প্রায় ৬ শতাংশ।

৩) ডিমেনশিয়ার ঝুঁকি কমেছে ৩৮ শতাংশ।

৪) অবসাদ কমেছে প্রায় ২২ শতাংশ

তবে গবেষকেরা একই সঙ্গে জানিয়েছেন, দৈনিক ৪ হাজার পা হাঁটলেও উপকার পাওয়া যেতে পারে। তবে দৈনিক ২ হাজার পা হাঁটার ক্ষেত্রে খুব বেশি স্বাস্থ্যের উন্নতি তাঁরা লক্ষ্য করেননি। ৭ হাজার পা যাঁরা হেঁটেছেন তাঁদের ক্ষেত্রে সবথেকে বেশি উন্নতি লক্ষ্য করা গিয়েছে।

সতর্কতা: দৈনিক কত পা হাঁটলে সুস্থ থাকা সম্ভব, তার কোনও নির্দিষ্ট নির্দেশিকা নেই। যেমন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু) জানিয়েছে, কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির সপ্তাহে ৭৫ মিনিট গা ঘামানোর মতো কাজ করা উচিত। হালকা চালে করলে, তা ১৫০ মিনিট হওয়া উচিত। ১০ হাজার পদক্ষেপের বেশিও কেউ কেউ দিনে হাঁটতে পারেন। যেমন কোনও ক্রীড়াবিদ। আবার শারীরিক পরিস্থিতি এবং বয়সজনিত কারণেও অনেকে কম হাঁটেন। কিন্তু নিয়মিত হাঁটতে যে অনেকাংশে রোগমুক্ত থাকা যায়, তা নিয়ে একমত সকলেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির