ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায় পুরনো স্মার্টফোন হাতবদলের আগে কোন কাজগুলি না করলে বড় বিপদে পড়তে পারেন এই প্রথম মানবভ্রূণের জিনবিন্যাস ‘নিখুঁত ভাবে’ বদলে দিলেন বিজ্ঞানীরা! হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী

‘খারাপ ভাবে স্পর্শ করত,শৈশবের ভয়াবহ হেনস্থা প্রকাশ্যে আনলেন জেমি লিভার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:০৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:০৬:৩১ অপরাহ্ন
‘খারাপ ভাবে স্পর্শ করত,শৈশবের ভয়াবহ হেনস্থা প্রকাশ্যে আনলেন জেমি লিভার ছবি: সংগৃহীত
মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বিশ্ব প্রগতির দিকে এগিয়ে চলেছে ক্রমশ। কিন্তু মহিলারা কি আদৌ নিরাপদ? এই প্রশ্ন বার বার ওঠে। জনি লিভারের কন্যা জেমি লিভার তাঁর শৈশবের অভিজ্ঞতা জানাতেই আরও এক বার সেই প্রশ্নই উঠে এল। জেমি জানিয়েছেন, মহিলাদের মনের উপর গভীর ক্ষত তৈরি করে যেতে পারে পুরুষেরা।

জেমি জানিয়েছেন, শৈশবে তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করা হয়েছিল। সেই স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায়। জেমি বলেছেন, “পুরুষেরা খুব সাধারণ ভাবেই এমন সব কাজ করেন, যা মহিলাদের মনে গভীর আঘাত তৈরি করে। শৈশবে স্কুলের বাসে যাতায়াত করতাম। সেই বাসের কনডাক্টর বাচ্চাদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন। খারাপ ভাবে স্পর্শ করতেন সকলে। আমার সঙ্গেও প্রায় ঘটতে চলেছিল এমন কিছু।”

জেমি আরও বলেন, “শিশুরা তো বুঝতেই পারে না, তাদের সঙ্গে ঠিক কী ঘটছে। আমি বুঝেই উঠতে পারিনি তখন আমার সঙ্গে ঠিক কী ঘটছে। কেন এই ভাবে ওই ব্যক্তি আমাকে আঁকড়ে ধরল। কেন নিজের দিকে আমাকে টেনে নিল। তখন তো বুঝতেই পারিনি।”

এই স্মৃতিকে দুঃস্বপ্নের মতো মনে হয় জেমি লিভারের। তাঁর কথায়, “আমার জন্য, এই ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। পরে বুঝলাম, সেই স্পর্শগুলোর কী অর্থ। স্কুল বাস তো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল বাসের।” সেই জন্যই জেমি মনে করেন, শিশুদের প্রথম থেকেই ভাল ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া উচিত। শিশুদের নিরাপদে রাখার এটা প্রথম পদক্ষেপ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২