ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নগরীর কাশিয়াডাঙ্গায় চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! গ্রেফতার চোর সম্পা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৯:০৪ অপরাহ্ন
নগরীর কাশিয়াডাঙ্গায় চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! গ্রেফতার চোর সম্পা নগরীর কাশিয়াডাঙ্গায় চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি! গ্রেফতার চোর সম্পা
রাজশাহী নগরীতে চেতনানাশক খাইয়ে এক গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল আসামি মোসাঃ সাবেরা খাতুন ওরফে সম্পাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা মোড়ের এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামী মোসাঃ সাবেরা খাতুন ওরফে সম্পা (২৫), সে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মোঃ মমিনুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান,  নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ সেলিম রেজার স্ত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে সাবেরা খাতুন সম্পার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সাবেরা সেলিমের স্ত্রীর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। গত ১২ জুলাই সেলিমের বাসায় বেড়াতে এসে রান্নার কাজে সহযোগিতার কথা বলে মুরগির মাংস এবং স্যালাইনের মধ্যে চেতনানাশক মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে সম্পা ভুক্তভোগীর স্ত্রীর শরীরে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগী কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পর থেকে সম্পাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

অবশেষে, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী সেলিম চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা মোড়ে এক বাসায় ওই নারীকে শনাক্ত করে কাশিয়াডাঙ্গা পুলিশকে অবগত করেন। তাৎক্ষণিক খবর পেয়ে বর্ণীত স্থানে গিয়ে চোর সাবেরা খাতুন সম্পাকে গ্রেফতার করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল বারী ইবনে জলিলের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ সরদার ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে আসামি সম্পা চেতনানাশক প্রয়োগ করে চুরির বিষয়টি স্বীকার করে। সে আরো জানায়, ২-৩ জন সহযোগীর সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণামূলক কাজ করে আসছে।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার সম্পাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি