ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

টানা বৃষ্টিতে দুর্গাপুরের রাস্তায় হাঁটু পানি, জনদুর্ভোগ চরমে

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫৮:৪৭ অপরাহ্ন
টানা বৃষ্টিতে দুর্গাপুরের রাস্তায় হাঁটু পানি, জনদুর্ভোগ চরমে টানা বৃষ্টিতে দুর্গাপুরের রাস্তায় হাঁটু পানি, জনদুর্ভোগ চরমে
টানা বৃষ্টিতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার  মাড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের একটি রাস্তায় হাঁটু সমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায় ৭০০ পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তা দ্রুত সংস্কার  ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে চলাচলের অনুউপযোগী হয়ে পড়বে রাস্তাটি বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার জয়কৃষ্ণপুর (চেতনার) মোড়ের ওই রাস্তা দিয়ে পাঁচটি গ্রামের মানুষ প্রায় ২০ বছর ধরে দুর্ভোগ নিয়ে চলাফেরা করে আসছে। রাস্তাটি ইউনিয়ন পরিষদের কিছু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ ব্যয় সামান্য রাস্তা ইটের খোয়া দিয়ে বেড করা হয়েছিল। সেটিও এখন আর নেই। সংস্কারের অভাবে  কাদা-মাটির প্রলেপ পড়ে  ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ভূক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটে ছোটবড় অসংখ্য দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়ে আসলেও কোন প্রতিকার মেলেনি। বিশেষ করে এখানে একটি মাদ্রাসা রয়েছে কোমলমতি শিশুদের পাঠদান নিয়ে অবিভাবকরা অসম্ভব চিন্তায় পড়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার শুরুতে কাদা মাটির প্রলেপ পড়ে আছে যা মানুষের চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। তার ৪০০ মিটার রাস্তায় গ্রামের ভিতরে যাওয়ার মত পরিস্থিতি নেই বললেই চলে। রাস্তার বেশির ভাগ বৃষ্টির কারনে হাঁটু পানিতে পরিপূর্ণ।  প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার  মানুষ যাতায়াত করে। পাশেই একটি মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করতে যায়।

স্থানীয় বাসিন্দা ছমির বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে রাস্তাটিতে কাদা আর হাঁটুপানি জমে থাকে।  এ অবস্থা থেকে গ্রামবাসী পরিত্রাণ চায়।  সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি রাস্তাটি নজরে এনে এলাকার মানুষের জন দুর্ভোগ যেন লাঘব করে।  

এব্যাপারে মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, রাস্তাটির ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।

এবিষয়ে, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, গ্রামীন রাস্তা ঘাট ও অবকাঠামো উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। রাস্তায় জলাবদ্ধতা  জনদুর্ভোগের বিষয়টি দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২