ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের অজান্তেই কিডনির ক্ষতি করতে পারে শরীরে বাসা বাঁধা অন্য রোগ অনুষ্কাও কি রশ্মিকার পথে হেঁটে বিয়ের পিঁড়িতে বসছেন মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

রাণীনগরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম, আটক -২

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৫১:২৫ অপরাহ্ন
রাণীনগরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম, আটক -২ ফাইল ফটো
নওগাঁর রাণীনগর উপজেলার মালশন উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আজাহার আলী (৩৫) কে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। বুধবার গভীর রাতে বিদ্যালয় গেটের সামনে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হামলাকারী দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আহত আজাহার মালশন মন্ডলপাড়া গ্রামের মজিবর প্রামানিকের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, বুধবার দিবাগত গভীর রাতে নৈশ প্রহরী আজাহার আলী গরমে বিদ্যালয়ের মুল গেট খুলে বাহিরে আসেন। এসময় ৫/৬জন হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আজাহারের উপর হামলা চালায়। এসময় আজাহার আলী চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং হামলা কারী ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বেলাল হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৪৫)কে আটক করে। পরে স্থানীয় লোকজন আজাহারকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।

এঘটনায় আজাহার আলীর স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এজাহার নামীয় ৩জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান,কয়েক বছর আগে গ্রেফতার আনোয়ার ও বেলাল হোসেনের সাথে দ্ব›দ্ব হয় আজাহার আলীর। ওই দ্ব›েদ্বর জের ধরে বুধবার রাতে আজাহারের উপর এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই,  রাসিক প্রশাসক

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক