ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তানোরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:০৩:২৯ অপরাহ্ন
তানোরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস তানোরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন শিব নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি রিঙ ও কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করেছেন।

জানা গেছে,  বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিল কুমারী বিলে(শিব নদী) বিশেষ অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ  জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন।

এদিন অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারি রিং জাল ও ২৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার  বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। এসময় সঙ্গে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,তানোর থানার পুলিশ এবং মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন।

পজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তানোর বিল কুমারী বিলে(শিব নদী) থানা পুলিশের সহযোগিতায় ১৯৫০ অনুযায়ী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

উল্লেখ্য, চায়না দুয়ারি রিঙ ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। এই জালগুলো দেশের মৎস্য সম্পদ ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড