ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ৪

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৪০:০৫ অপরাহ্ন
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ৪ পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ৪
নওগাঁর পত্নীতলায় উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় বাবু লাল (৫৫), ফুল মনি (৫২), ইনসানুয়েল (৪২) এবং প্রনয় (৫০) নামে চারজন আহত হয়েছেন।

নিহত স্বাধীন পশ্চিম পাটিচড়া ডোহানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত বাবু লাল, ফুল মনি, ইনসানুয়েল এবং প্রনয় একই এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্বাধীন মাঠে পাওয়ার টিলার চালানোর সময় এবং অন্যান্যরা ঐ একই মাঠে কাজ করা কালীন সময়ে বৃষ্টি আরম্ভ হলে তারা পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নেয়। এসময় তাদের উপর আকস্মিক বজ্রপাত ঘটলে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষনা করেন। আহত অপর চারজনের মধ্যে বাবু লালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩