ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নিয়ামতপুরে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা মোহনপুরে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী মাঠ দিবস উদযাপন নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর... নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

আইনজীবী আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৯:২২ অপরাহ্ন
আইনজীবী আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় দায়ের করা আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ পাঁচ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল। তবে উভয়পক্ষের আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। চিন্ময়ের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি দল। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তাঁর অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে আদালত এলাকায় পিটিয়ে ও কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, ভাংচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও আলিফকে হত্যাসহ পাঁচটি মামলা করা হয়।

এসব মামলায় এর আগেও একাধিকবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়। তবে একাধিকবার জামিন নামঞ্জুর করেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান