ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

কম্বোডিয়ায় যুদ্ধবিমান হামলা থাইল্যান্ডের, সংঘাতে নিহত বেড়ে ১২

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৭:২০ অপরাহ্ন
কম্বোডিয়ায় যুদ্ধবিমান হামলা থাইল্যান্ডের, সংঘাতে নিহত বেড়ে ১২ ছবি: সংগৃহীত
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের একটি বিতর্কিত এলাকায় দু’দেশের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলিতে নিহত বেড়ে ১২ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এই সংঘাতে নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, এই সংঘাত আরও বড় আকার ধারণ করেছে। কারণ, এরই মধ্যে কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড।  

রয়টার্স বলছে, সীমান্ত নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা এবং কূটনৈতিক বিরোধের পর গোলাগুলিতে হতাহত নিয়ে উভয় দেশই একে অপরকে অভিযুক্ত করেছে। এখনো ওই অঞ্চলে মুখোমুখি অবস্থানে উভয় দেশের সেনারা। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলছেন, এই হামলার মাধ্যমে কম্বোডিয়া যুদ্ধাপরাধ করেছে।

এদিকে, কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালানো হয়। এই হামলায় কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি থাই কর্তৃপক্ষের। এ ছাড়া কম্বোডিয়ার সঙ্গে সীমান্তও বন্ধ করেছে তারা।  

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সেনারা উত্তর-পশ্চিম কম্বোডিয়ার ওডার মিঞ্চে প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিতর্কিত তা মোয়ান থম মন্দিরের কাছে একটি এলাকায় গুলি চালিয়েছে। কম্বোডিয়া ওই এলাকায় সেনা পাঠানোর আগে একটি নজরদারি ড্রোন মোতায়েন করে। কম্বোডিয়ান সেনারা দূরপাল্লার রকেটসহ ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়।

থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুথিরোট চারোয়েন্থানাসাক রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনাদের গুলির পর সীমান্তবর্তী ৮৬টি গ্রামের প্রায় ৪০ হাজার থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিবৃতি জারি করে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমে হামলা করার অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনীর আক্রমণের মুখে কম্বোডিয়ার সেনারা প্রতিশোধ নেয় এবং কেবল আত্মরক্ষার জন্য চেষ্টা করে।

দেশটির প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী দুটি কম্বোডিয়ান প্রদেশ- ওদ্দার মিঞ্চে এবং প্রিয়াহ ভিহিয়ারে থাইল্যান্ডের সেনাবাহিনী গুলি করেছে। কম্বোডিয়ান সেনাবাহিনীর পাল্টা আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় নেই।

এর পাশাপাশি জনসাধারণকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হয়ে চাল এবং অন্যান্য খাদ্য না কেনার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার সীমান্তে এক থাই সেনা স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে ডান পা হারান। এ জন্য থাই কর্তৃপক্ষ কম্বোডিয়াকে দায়ী করেছে। এ ঘটনার আগে গত ১৬ জুলাই বিতর্কিত সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে তিন থাই সেনা আহত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার