ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক এ ওয়ার্ড বয়ের লা’শ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:২৮:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক  এ ওয়ার্ড বয়ের লা’শ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে ওয়ার্ড বয়ের লা’শ উদ্ধার
 

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাতে শহরের সরকারি হাসপাতাল সংলগ্ন মমতা ক্লিনিকের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব হাসান জয় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জাকির হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লিনিকের ৫ম তলার একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জয়কে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জব্বার জানান, সন্ধ্যার দিকে একজন তাকে জানায় যে, জয় নিজ কক্ষে দরজা লাগিয়ে রেখেছেন এবং ডাকাডাকি করলেও কোনো সাড়া দিচ্ছেন না। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, “রাত ৮টার দিকে জয়কে হাসপাতালে আনা হলে তার পালস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় দাগ পাওয়া গেছে, তবে শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।”

ওসি মতিউর রহমান আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু