ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুইটি কেনা হয়েছিল ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে।

দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুইটির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেয়া হয়।

দুদকের অনুসন্ধান দল ঠিকানাসহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেয়া হয়। এবার আদালত আদেশ দিলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এ তথ্য পৌঁছানো হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে।

দুদকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো এখনও তদন্তাধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪