ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের মান্দায় নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের পশ্চিমবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচনে জিতলেন গৃহকর্মী কলিতা মাঝি নগরীতে দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫ নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নামাজে সাহাবিদের মনোযোগ যেমন ছিল হরমুজ খোলার চেষ্টা করতেই মার্কিন বাহিনীর উপর হামলা ইরানের! আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: এলজিআরডি মন্ত্রী চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২ জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত ওষুধ বিহীন রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিক: নেই পরিবার পরিকল্পনা সামগ্রী - হতাশ গ্রামীণ নারীরা

বাগমারায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৪০:২৫ অপরাহ্ন
বাগমারায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ প্রতিকী ছবি
বাগমারার জোকা বিলে মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভ্যানচালকের নাম মজিবর রহমান। তিনি নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জোকা বিল সংলগ্ন পানিয়া ভুতপুকুরিয়া ব্রীজের পাশে ঘটনাটি ঘটেছে।

বুধবার সন্ধ্যায় এলাকায় গিয়ে জানা গেছে, সম্প্রতি জোকা বিল মৎস্য চাষর প্রকল্পের হিসাব চাওয়া ও মাছ চাষ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ওই প্রকল্পের ক্যাশিয়ার আনিছুর রহমান নিহত হন। ওই ঘটনায় কারাগারে থাকা অবস্থায় নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আলী মারা যান। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই বিলে স্থানীয়দের নিয়ন্ত্রনে মাছ চাষ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি ওই বিলে এলাকার কৃষকদের সমন্বয়ে মৎস্যচাষ প্রকল্পের মাধ্যমে পুনরায় মাছ চাষ শুরু করা হলে প্রকল্পের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি জনাব আলীসহ তার সহযোগীরা ওই বিলে মাছ চাষে বিঘ্ন ঘটানোর জন্য বাসুদেবপাড়া ব্রীজের মুখ খুলে দেয়। এছাড়া রাতের আঁধারে ওই বিল থেকে মাছ চুরি হতে থাকে।

প্রকল্পের সভাপতি এফাজুর রহমান জানান, বুধবার বিকেলে ভ্যানচালক মজিবর রহমানকে মাছ চুরির জালসহ প্রকল্পের লোকজন হাতেনাথে আটক করে। পরে তাকে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয় বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জালসহ ওই ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান