ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

জয়পুরহাটে বজ্রপাত, ট্রেনে কাটা ও ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ৩জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:২৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:২৮:১৪ অপরাহ্ন
জয়পুরহাটে বজ্রপাত, ট্রেনে কাটা ও ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ৩জনের মৃত্যু ছবি: সংগৃহীত
জয়পুরহাটে বজ্রপাত, ট্রেনে কাটা ও ঝড়ে গাছের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১০টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজার ও ক্ষেতলাল উপজেলার সোহালাপাড়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে সজল (৩৫) ও গাইবান্ধা সুন্দরগন্জ উপজেলার দক্ষিণ সমান মধ্যপাড়া গ্রামের আনিজলের ছেলে জসিম (২৮)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজলসহ কয়েকজন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বড় আমগাছ ওই টিনের ছাপড়ার ওপর ভেঙে পড়ে। এসময় অন্যরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে ক্ষেতলাল উপজেলার সোহালাপাড়া গ্রামে ৪-৫ জনের একটি দল মাঠে কাজ করছিলে এমন সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে যে যার মতো ছুটে গেলেও জসিম সামনে একটি গাছের গোড়ায় দাঁড়ান। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

এছাড়া আক্কেলপুর উপজেলার হালিরমোড় এলাকায় ট্রেনে কাটা একজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই সময়ে জেলার কালাই উপজেলার মাত্রায় এলাকায় মাহাবুব ও জুনায়েদ নামে চাচা-ভাতিজা বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তারা জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি