ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:২৪:৪৬ অপরাহ্ন
রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত ছবি: সংগৃহীত
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় উড়োজাহাজটি।

বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর।

উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।

এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো। সূত্র: তাস, রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ