ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‘টাকা তুলে হাসিনাকে ফেরাবো’ বলা তরুণসহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:১৯:০২ অপরাহ্ন
‘টাকা তুলে হাসিনাকে ফেরাবো’ বলা তরুণসহ গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে হামলার সময় ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাবো’ বলা সেই তরুণও আছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে।

গ্রেপ্তারকৃতরা—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) ও কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছাত্র-ছাত্রীরা ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় শাকিল মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 
যেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইলা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’

ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩