ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

চিঁড়ের নাগেটস এর রেসিপি

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৫৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৫৮:২১ অপরাহ্ন
চিঁড়ের নাগেটস এর রেসিপি ফাইল ফটো
রান্নাঘরে থাকা অতি সাধারণ জিনিস দিয়েও বানিয়ে নেওয়া যায় সুস্বাদু নোনতা জলখাবার। এতই সুস্বাদু যে বাড়িতে অতিথি এলেও তাঁদের সাজিয়ে গুছিয়ে নিশ্চিন্তে পরিবেশন করা যাবে। এক বার খেলে আবার চাইতেও পারেন তাঁরা। কিন্তু এর জন্য ডিম-মাছ-মাংস কিছুই লাগবে না। লাগবে চিঁড়ে আর আলু। যা মোটামুটি সব রান্নাঘরেই সব সময় মজুত থাকে। বিশেষ করে বাঙালি রান্নাঘরে চিঁড়ে তো থাকেই।

চিঁড়ে দিয়ে সুস্বাদু জলখাবার বললে সাধারণত চিঁড়ে ভাজা, চিঁড়ের পোলাওয়ের কথাই প্রথম মনে আসে। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে চিঁড়ে দিয়ে আরও অনেক কিছুই বানানো যেতে পারে। তেমনই এক খাবার চিঁড়ের নাগেটস। যা ফিশ ফিঙ্গার, মাছ-মাংসের চপের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবে। কারণ স্বাদ এবং গন্ধে এটি কোনও অংশে কম নয়। যেভাবে বানাবেন-

উপকরণ: ১ কাপ চিঁড়ে, ৩টি আলু সেদ্ধ, ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ চিলি ফ্লেকস, ১ চা চামচ অরিগ্যানো, ১ চা চামচ রসুন মিহি করে কাটা, ১ চা চামচ কাঁচা লঙ্কা মিহি করে কাটা, ২ চা চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ জিরা গুঁড়ো, ১/২ কাপ বিস্কুটের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও ভাজার জন্য তেল।

প্রণালী: প্রথমেই চিঁড়ে ভাল ভাবে ধুয়ে কয়েক সেকেন্ড জলে রেখে দিন। তার পরে ছাঁকনিতে ছেঁকে এক পাশে রেখে দিন। এ বার আলু সেদ্ধ করে সেটিকে চটকে নিয়ে তাতে ভিজে চিঁড়ে, বেসন, নুন, জিরে, চিলিফ্লেক্স, অরিগ্যানো, কাঁচালঙ্কা কুচি, রসুন কুচি এবং ধনেপাতা কুচি ভাল ভাবে মিশিয়ে এক সঙ্গে মেখে একটি মণ্ড তৈরি করুন। ওই মণ্ড থেকে ছোট ছোট গোলাকৃতির বল কেটে নিন। বা নিজের পছন্দের যেকোনও আকৃতি দিতে পারেন।

কর্নফ্লাওয়ার জলে গুলে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। এ বার এক একটি চিঁড়ের বল ওই কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে ভাজুন। সোনালি রং ধরলে তুলে নিন। চিঁড়ের নাগেটস টম্যাটো সস কিংবা ধনেপাতা-পুদিনাপাতার চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি