ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

রাশিয়ায় ৪৬ জন যাত্রী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৫৩:০৬ অপরাহ্ন
রাশিয়ায় ৪৬ জন যাত্রী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল ছবি: সংগৃহীত
রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। বিমানটির খোঁজে তল্লাশি অভিযানে নামা একটি হেলিকপ্টার থেকে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। পরে রাশিয়ার জরুরি বিভাগের আধিকারিকেরাও এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

বিমানটি কী ভাবে ভেঙে পড়ল কিংবা বিমানে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে, বিমানের কোনও আরোহীই আর বেঁচে নেই।

যাত্রিবাহী ওই বিমানে ছিলেন ছয় বিমানকর্মী-সহ মোট ৪৬ জন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, সেটি কোথায় রয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। বিমানটিব্লাগোভেসচেনস্ক শহর থেকে রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডায় যাচ্ছিল। ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছে।

সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’-এর প্রতিবেদন অনুসারে, টিন্ডা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা এলাকায় নেমে আসছে বিমানটি। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটি ১৯৬৪ সালে সাবেক সোভিয়েট আমলে তৈরি। যান্ত্রিক গোলযোগ না অন্য কোনও কারণে বিমানটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ